images

খেলা / ক্রিকেট

বাবরকে ছাড়াই ঢাকায় পাকিস্তান দল

রোববার, ০৩ মে ২০২৬ , ০৪:৩৭ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। এর ২৪ ঘণ্টা না পেরোতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একাংশ। 

রোববার (৩ মে) বাংলাদেশ সময় ভোরের কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি।

অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াডের বড় অংশই এ সফরে এসেছে। তবে স্কোয়াডে নেই বাবর আজম ও পেসার খুররাম শাহজাদ। পিএসএলের ফাইনাল খেলতে বর্তমানে তারা দলের বাইরে রয়েছেন। টুর্নামেন্ট শেষে তারা বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন
sakib

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দুদিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত সাকিব

ঢাকা আসার আগে করাচিতে চার দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছে পাকিস্তান দল। সেখানে ফিটনেসে বাড়তি গুরুত্ব দেয়া হয় এবং ম্যাচ পরিস্থিতি ধরে অনুশীলনও করেছে দলটি। স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড় এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সফরটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দু’দলই এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। পাকিস্তান দলকে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে নেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান স্কোয়াড: ন মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

আরটিভি/এসআর