সোমবার, ০৪ মে ২০২৬ , ১০:৪৫ এএম
ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচ দেখতে এসে ম্যাচ শুরুর আগেই অসুস্থ বোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়। ইএসপিএনের সূত্র অনুযায়ী, এটি জরুরি গুরুতর অবস্থা ছিল না মূলত পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্যই নেওয়া হয়েছে।
ফার্গুসন ২০১৩ সালে কোচিং থেকে অবসর নেওয়ার পরও প্রায় নিয়মিতভাবে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ম্যাচ দেখেন। তার নেতৃত্বে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি অসাধারণ সাফল্য অর্জন করে একাধিক প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ মোট ৩৮টি ট্রফি।
কোচ মাইকেল ক্যারিক বলেন, আমার কাছে নতুন কোনো খবর নেই। ম্যাচের আগে এটা সম্পর্কে জেনেছি। আমি শুধু এতটুকু বলতে পারি, তার অসুস্থতার খবরে আমার খারাপ লেগেছে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আজকের ফল তাকে সুস্থ করে দেবে।
এর আগে ২০১৮ সালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে আবার স্টেডিয়ামে ফিরেছিলেন।
সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে লিভারপুলকে হারায়। কিন্তু ম্যাচ শেষে ক্লাব কর্তৃপক্ষ জানায় ফার্গুসনের বর্তমান অবস্থার বিষয়ে নতুন আপডেট এখনও পাওয়া যায়নি, তবে সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছে।
আরটিভি/এসকে