ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নতুন লুকে বিস্ময় ছড়ালেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৩৫ এএম
গঞ্জালো হিগুয়েইন। ছবি: সংগৃহীত

একসময় ইউরোপিয়ান ফুটবলের অন্যতম চাহিদাসম্পন্ন ফরোয়ার্ড ছিলেন গঞ্জালো হিগুয়েইন। ক্লাব ফুটবলে দাপুটে পারফরম্যান্স করলেও আর্জেন্টিনার জার্সিতে প্রত্যাশা পূরণ করতে না পারা এই স্ট্রাইকার এবার ভিন্ন কারণে আলোচনায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে হিগুয়েইনের একটি নতুন ছবি, যা যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি রেস্তোরাঁয় তোলা। ছবিতে তার বর্তমান চেহারা দেখে অনেক ভক্তই বিস্মিত আগের ফিট ও পরিচিত লুক থেকে যেন অনেকটাই বদলে গেছেন তিনি।

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ সময়ই আড়ালে ছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। ক্যারিয়ারের শুরু রিভার প্লেটে, এরপর তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে এবং দ্রুতই ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত হন।

পরবর্তীতে নাপোলি,জুভেন্টাস, এসি মিলান এবং চেলসির মতো বড় ক্লাবেও সফল সময় কাটান হিগুয়েইন।

২০২২ সালে ইন্টার মিয়ামির হয়ে খেলে ক্যারিয়ারের ইতি টানেন তিনি। অবসরের পর ফুটবল থেকে পুরোপুরি দূরে যাননি, বর্তমানে ক্লাবটির মালিক ডেভিড ব্যাকহামের অধীনে প্লেয়ার ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন

ক্যারিয়ারে ১৭ মৌসুমে তিন শতাধিক গোল করা হিগুয়েইন রিয়াল মাদ্রিদের হয়ে ১৯০ ম্যাচে ১০৭ গোল করেন। এছাড়া আর্জেন্টিনার হয়ে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং চেলসির হয়ে জিতেছেন উয়েফা ইউরোপা লিগ জয়।

সবমিলিয়ে, মাঠের পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করা এই ফরোয়ার্ড এখন নতুন চেহারায় আবারও আলোচনার কেন্দ্রে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক