images

খেলা / ক্রিকেট

বিকেলে তামিমদের বোর্ড সভা, আসতে পারে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৩:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের ধারাবাহিকতায় সোমবার (৪ মে) বিকেলে গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটি। রাজধানীর বিসিবি কার্যালয়ে বিকেল তিনটায় শুরু হবে এই সভা।

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি দায়িত্ব পায়। এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন সম্পন্ন করা। 

দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। সভার মূল আলোচ্যসূচিতে থাকছে আসন্ন নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা। নির্বাচন কমিশন গঠন, সম্ভাব্য নির্বাচনের তারিখ নির্ধারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো এই বৈঠকেই নির্ধারণ হতে পারে।

এর পাশাপাশি জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা করা হবে। সামনে বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ থাকায় সেই সিরিজকে ঘিরেও কৌশলগত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন
NEYMAR

রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগে বিতর্কে নেইমার

দেশীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ঢাকা লিগ) নিয়েও আলোচনা হবে সভায়। লিগের কাঠামো, সূচি ও পরিচালনা নিয়ে কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে আজকের এই বোর্ড সভা বিসিবির ভবিষ্যৎ কাঠামো ও ক্রিকেট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। 

আরটিভি/এসকে