images

খেলা / ক্রিকেট

তামিমকে নিয়ে যা বললেন শান্ত

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৩:৩৬ পিএম

জাতীয় দলের হয়ে গত তিন বছর ধরে নিয়মিত খেলছেন তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও এবার প্রথমবারের মতো লাল বলের দলে ডাক পেয়েছেন এই ওপেনার। আসন্ন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে রয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রথম টেস্টে তামিমের অভিষেক হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলেননি। বরং তামিমের কাছে নিজের প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি।

শান্ত বলেন, তানজিদ তামিমকে নিয়ে আমরা অনেক আগ থেকেই আলোচনা করছিলাম। নতুন নির্বাচকরা তাকে দলে নিয়ে ভালো কাজ করেছে। তার মতো ব্যাটার টেস্ট দলে ভালো ইমপ্যাক্ট রাখতে পারে। আমার চাওয়া, সে যেন নিজের স্বাভাবিক ব্যাটিংটা করে এবং প্রথম ইনিংসে বড় রান করার চেষ্টা করে।

এদিকে দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তাকে নিয়ে শান্ত বলেন, তাসকিন সবসময় টেস্ট খেলতে চায়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর ইনজুরির কারণে সবসময় দলে থাকা হয় না। কিন্তু ও থাকলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়ে যায়।

চলতি বছরে প্রথম টেস্ট খেলতে নামলেও গত বছরে ভালো পারফরম্যান্সের স্মৃতিও টেনে আনেন শান্ত। তিনি বলেন, শেষ সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। সেটা অতীত হলেও সেই সিরিজ আমাদের আত্মবিশ্বাস দেবে।

আরও পড়ুন
sanjay

আপনি দিল্লির মৃত্যুপরোয়ানায় স্বাক্ষর করেছেন

মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক আরও বলেন, আগে মিরপুরে ভালো উইকেটে ব্যাটিং করলে ব্যাটারদের গড় ও স্ট্রাইক রেট ভালো হতো। তবে সাম্প্রতিক সময়ে উইকেট তুলনামূলকভাবে ভালো আচরণ করছে।

আরটিভি/এসকে