ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আপনি দিল্লির মৃত্যুপরোয়ানায় স্বাক্ষর করেছেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এই মুহূর্তে তৃতীয় অবস্থানে আছেন লোকেশ রাহুল। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দিল্লির এই তারকা ব্যাটারকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের।

সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৩ বলে ১২ রান করেন রাহুল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ধীরগতির উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মন্থর ছিল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং। পাওয়ার প্লেতে টিকে থাকলেও রান তোলার গতি বাড়াতে পারেননি রাহুল।

তার ধীর ইনিংসের কারণে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও দিল্লি সংগ্রহ করতে পারে মাত্র ১৫৬ রান। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই। সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। এই হারে মৌসুমে ষষ্ঠ পরাজয় দেখল দিল্লি।

ম্যাচ শেষে রাহুলের সমালোচনায় সরব হন মাঞ্জরেকার। তিনি বলেন, এটা যেন জোড়-বিজোড় ম্যাচের মতো। কখনও সে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়, যেটা আমরা রাহুলের কাছ থেকে দেখতে চাই। কিন্তু এরপর সে মনে করে যে দায়িত্ব নিয়ে খেলতে হবে, তখন এমন ধীর ইনিংস খেলে। ১২ বলে ১২ রান করে আউট হলে আপনি আসলে নিজের দলের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেন।

তিনি আরও বলেন, প্রথম ছয় ওভারে দিল্লির নিষ্প্রভ ব্যাটিংয়ের পরই ম্যাচটা কার্যত শেষ হয়ে গিয়েছিল। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলার পরও পরের ম্যাচে পাওয়ার প্লেতে ১২ বলে ১২ রান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যখন অন্য ওপেনাররা ২০০ স্ট্রাইক রেটে খেলছে, তখন একজন ওপেনারের কাছ থেকে এমন ব্যাটিং আশা করা যায় না।

আরও পড়ুন

যদিও এই ম্যাচে ব্যর্থ হয়েছেন রাহুল, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির ২২৬ রানের সফল রান তাড়ায় ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে কোটলায় অপরাজিত ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েন। তবে ২৬৪ রানের বিশাল সংগ্রহ গড়েও সেই ম্যাচে হারতে হয়েছিল দিল্লিকে।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪৯.৪৪ গড় এবং ১৮০.৮৯ স্ট্রাইকরেটে ৪৪৫ রান করেছেন রাহুল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?