শনিবার, ০৯ মে ২০২৬ , ১২:১৬ পিএম
প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মুশফিক লড়াই করলেও নিজেদের সেরাটা দিতে পারেননি লিটন-মিরাজরা। ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা।
শনিবার (৯ মে) দিনের শুরুতেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিয়ে রান তুলছিলেন লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
৬৭ বলে ৩৩ রান করে আব্বাসের বলে ক্যাচ আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মেহেদী হাসান মিরাজওঝ। ১২ বলে ১০ রান করে আব্বাসের তৃতীয় শিকার বনে যান তিনি। এরপর মুশফিককে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন তাইজুল ইসলাম।
কিন্তু ২৩ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান তুলেছে বাংলাদেশ।
আরটিভি/এসআর