ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৫৬ এএম
শুভ জন্মদিন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা ও কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিম আজ ৩৯ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে সতীর্থদের ভালোবাসায় কেক কেটে বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছে বাংলাদেশ দল। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

শনিবার (৯ মে) পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৪৮ রানে অপরাজিত থেকে মাঠে নামেন মুশফিক। দিনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সংকটে দলকে পথ দেখানো মুশফিককে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। জন্মদিনের ম্যাচে তার ব্যাট থেকে আরেকটি স্মরণীয় ইনিংসের অপেক্ষায় পুরো দেশ।

আরও পড়ুন

১৯৮৮ সালের ৯ মে বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের আজ ৩৪তম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও।

২০০৬ সালে ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। ওয়ানডের আগেই ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।

জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।

দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩টি ডাবল সেঞ্চুরি করা মুশফিকের মোট ৭টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি।

টেস্টে তার গড় রান ৩৬.৮৯। টেস্টে তার মোট রান ৪৬৮৫। এদিকে ২২৪ ওয়ানডে খেলে ৬৩৪৪ রান করেছেন তিনি। যার মধ্যে সাতটি সেঞ্চুরি ও ৩৯ টি অর্ধশতক রয়েছে। আর টি-টোয়েন্টি ৮৬ ম্যাচ খেলে ১২৮২ রান করেন এই ক্রিকেট তারকা। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসনে হতাশার মধ্য দিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি তিনি।
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড।
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
আরও পড়ুন
দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে আরও বড় দুঃসংবাদ
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা