images

খেলা / ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, লড়াই করছেন লিটন

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৩:১১ পিএম

সিলেট টেস্টে প্রথম সেশনের শুরুটা ভালো করতে না পারলেও ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নিয়ে বাজিমাত করেছে সফরকারীরা। তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেছেন লিটন কুমার দাস।

এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ বাংলাদেশের। তাইজুল ইসলাম ৩৫ বলে ১৫ রান এবং ৮০ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন লিটন কুমার দাস।

শনিবার (১৬ মে) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে মুমিনুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত তানজিদ তামিম।

আরও পড়ুন
LITON_copy

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। এদিন পিচে থাকতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। ৪১ বলে ২২ রান করে খুরামের বলে বোল্ড আউট হন তিনি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে টাইগাররা। তবে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

AFP__20260516__B2ZU46U__v1__HighRes__CricketBanPakTest

৭৪ বলে ২৯ রান করে কট আউট হন শান্ত। এরপর নিজেকে ধরে রাখতে পারেননি মুশফিকও। ৬৪ বলে ২৩ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। এরপর ৪ রান করে মিরাজ আউট হলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন লিটক কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম। দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছে বাংলাদেশ।

আরটিভি/এসআর