images

খেলা / ক্রিকেট

আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেলেন নাকভি

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৭:৩৪ পিএম

আগামী ৩১ অনুষ্ঠিত হবে চলমান আইপিএলের ফাইনাল। আর এই আসরের ফাইনাল ম্যাচ দেখার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষদিকে আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অংশ নেয়ার পাশাপাশি আইপিএলের ফাইনাল দেখার আমন্ত্রণ জানানো হয়েছে নাকভিকে।

আরও পড়ুন
image-310438-1737816587

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ যেদিন

এদিকে একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সিইসি সভা ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর সরাসরি বোর্ড সভা হবে ৩০ ও ৩১ মে আহমেদাবাদে। একই দিনে, অর্থাৎ ৩১ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর ফাইনাল।

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে নাকভির সরাসরি ওই সভায় অংশ নেওয়ার কথা। তবে ভারত ও পাকিস্তান সরকারের সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডগুলোর টানাপোড়েনের কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই পিসিবি চেয়ারম্যানকে আইসিসি বোর্ড সভা ও আইপিএল ফাইনাল, দুই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

ফলে পিসিবি প্রধান সেই আমন্ত্রণপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে পাঠিয়েছেন। এখন তিনি সিদ্ধান্ত নেবেন, নাকভি সীমান্ত পেরিয়ে সভা ও আইপিএল ফাইনালে অংশ নেবেন কি না।

আরটিভি/এসআর