ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ যেদিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যলয় থেকে তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুসারে, আগামী ১৭ মে বিকাল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। পরের দিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে।

একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন

২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
আরও পড়ুন
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন