images

খেলা / ক্রিকেট

আইপিএলে যেসব পুরস্কার জিতলেন সূর্যবংশী

সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:১৭ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল রাজস্থান রয়্যালস শিরোপা না জিতলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। রেকর্ডগড়া পারফরম্যান্সের পর মৌসুম শেষে একাধিক বড় পুরস্কার ঘরে তুলেছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।

১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে সূর্যবংশী জিতেছেন অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) এবং ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড। পাশাপাশি সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ও সুপার সিক্সেস অব দ্য সিজন পুরস্কারও পেয়েছেন তিনি।

রাজস্থান রয়্যালস প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে ফাইনালে উঠতে না পারায় ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন সূর্যবংশী। তবে ব্যক্তিগত সাফল্যে মৌসুম শেষ করেছেন বড় অর্জন নিয়ে।

অন্যদিকে, গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন। ১৭ ম্যাচে ২৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৯.৬৮ ইকোনমি রেট ছিল তার। এটি তার দ্বিতীয় পার্পল ক্যাপ জয়।

এই মৌসুমে সূর্যবংশী গড়েছেন আরও কিছু ঐতিহাসিক অর্জন। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে এমভিপি ও ইমার্জিং প্লেয়ার পুরস্কার জিতেছেন তিনি। একই সঙ্গে রান ও স্ট্রাইক রেটে (ন্যূনতম ২০ বল খেলা ব্যাটারদের মধ্যে) মৌসুমের সেরা হয়েছেন ২০১১ সালের পর যা প্রথমবার ঘটল, যখন একই কীর্তি করেছিলেন ক্রিস গেইল।

আরও পড়ুন
cricket

কৃষকদের জন্য বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

এছাড়া এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকাতেও গেইলের ৫৯ ছক্কার রেকর্ড পেছনে ফেলে ৭২ ছক্কা মেরে নতুন নজির গড়েছেন সূর্যবংশী।

পুরস্কার হাতে নিয়ে তরুণ এই ওপেনার বলেন, চাপের ম্যাচে কীভাবে মানিয়ে খেলতে হয় এবং ম্যাচ পরিস্থিতি বুঝে দলের প্রয়োজন অনুযায়ী খেলার শিক্ষা তিনি এই মৌসুম থেকে পেয়েছেন। ভবিষ্যতে আরও ভালো করতে ফিটনেস ও ইনজুরি এড়ানোর দিকেও মনোযোগ বাড়ানোর কথা জানান তিনি।

আরটিভি/এসকে