ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কৃষকদের জন্য বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

মাঠে দর্শক টানতে বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার শিক্ষার্থী নয়, স্থানীয় কৃষকদের জন্য এমন উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব।

আগামী ১৯ জুন টন্টনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘কৃষক দিবস’। ওই দিন কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্বাগতিক সমারসেটের প্রতিপক্ষ থাকবে ওয়ারউইকশায়ার।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষিকাজে ব্যস্ত থাকা মানুষদের দৈনন্দিন চাপ থেকে কিছুটা সময় বের করে বিনোদন ও অবসর উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটেনের কৃষিভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কৃষি ও স্থানীয় জনপদের দীর্ঘদিনের সম্পর্ককে উদযাপন করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

‘কৃষক দিবসে’ প্রতিটি কৃষক পরিবারকে দুটি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। তবে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮ হাজার ৫০০ হওয়ায় টিকিট সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহীদের দ্রুত বুকিং করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

শুধু খেলা উপভোগ নয়, কৃষকদের কল্যাণে এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে দ্য ফার্মিং কমিউনিটি নেটওয়ার্ক ও ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট। সংস্থা দুটির প্রতিনিধিরা উপস্থিত থেকে কৃষকদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

আরও পড়ুন

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও বিশেষভাবে স্মরণীয় এই কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এখানেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার জয় পেয়েছিল। সেই স্মৃতিবিজড়িত মাঠেই এবার দেখা যাবে কৃষকদের জন্য ভিন্নধর্মী এক ইতিবাচক আয়োজন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত হয় ফিফার অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই। অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার। জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ল্যাটিন আমেরিকানরা। তবে ব্যবধান বাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। মোটামুটি ভালো রক্ষণভাগের পরিচয় দেয় স্বাগতিক নীল শিবির। পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো। ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। আরটিভি/টিআর
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটিকে সামনে রেখে একাদশে সাতটি পরিবর্তন আনতে পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ভারতের বিপক্ষে আজ ব্রাজিলের একাদশে আসতে পারে ৭ পরিবর্তন
খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসার ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ন্যায়বিচার চান কৃষক