images

খেলা / ফুটবল

তিন পরিবর্তন নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৫:২৬ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুর একাদশে ফিরেছেন সেন্টার ব্যাক আফঈদা খন্দকার।

আফঈদার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমা। জায়গা হারিয়েছেন মনিকা চাকমা, সুরমা জান্নাত এবং অফফর্মে থাকা শামসুন্নাহার জুনিয়র। 

আরও পড়ুন
spain

চমক রেখে স্পেনের জার্সি নম্বর ঘোষণা, ১০ পেলেন না ইয়ামাল

আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ২৪ ম্যাচ পর গত রবিবার ভারতের বিপক্ষে প্রথমবার একাদশে জায়গা হারান আফঈদা। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার।

নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ

গোলরক্ষক: মিলি আক্তার।
রক্ষণ: আফঈদা খন্দকার, সুরভী আরফিন, কোহাতি কিসকু, শামসুন্নাহার সিনিয়র।
মধ্যমাঠ: মারিয়া মান্দা, মমিতা আক্তার, উমেহ্লা মারমা।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, সুরভী আকন্দ প্রীতি ও আনিকা রানিয়া সিদ্দিকী।

আরটিভি/এসআর


আরটিভি/এসআর