আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াডের জার্সি নম্বর ঘোষণা করেছে স্পেন জাতীয় দল। এবারের তালিকায় তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল তার পরিচিত ১৯ নম্বর জার্সিই ধরে রেখেছেন।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মিডফিল্ডার গাভিকে ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি দেওয়া। সাধারণত এই নম্বর স্ট্রাইকারদের জন্য বরাদ্দ থাকে। অতীতে এই জার্সি পরে খেলেছেন ফার্নান্দো তোরেস ও আলভারো মোরাতার মতো তারকা ফরোয়ার্ডরা। ফলে একজন মিডফিল্ডারের হাতে ৯ নম্বর তুলে দেওয়ায় সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অন্যদিকে দানি ওলমো পেয়েছেন ১০ নম্বর জার্সি। নিকো উইলিয়ামস খেলবেন ১৭ নম্বরে এবং মিকেল ওইয়ারসাবাল থাকবেন ২১ নম্বর জার্সিতে।
গোলরক্ষক বিভাগে ডেভিড রায়া পেয়েছেন ১ নম্বর জার্সি, আর উনাই সিমন পেয়েছেন ২৩ নম্বর।
জার্সি নম্বর বণ্টনকে অনেকেই ‘অপ্রচলিত’ বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কয়েকজনকে ঐতিহ্যগত ১ থেকে ১১ নম্বরের বাইরে রাখা হয়েছে।
এদিকে প্রধান কোচ প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, দল ফেভারিটদের মধ্যে থাকলেও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমরা ফেভারিটদের মধ্যে আছি, তবে বাস্তবতার মাটিতে থাকতে হবে। ইংল্যান্ড ও ফ্রান্সও সমানভাবে ফেভারিট।
বিশ্বকাপ শুরুর আগে স্পেন দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরাক ও পেরুর বিপক্ষে। এরপর মূল আসরে ‘লা রোহা’ গ্রুপ ‘এইচ’-এ মুখোমুখি হবে বিশ্বকাপ শুরুর আগে ইরাক ও পেরুর বিপক্ষে স্পেন দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপ অভিযানে। ‘লা রোহা’ গ্রুপ ‘এইচ’-এ মুখোমুখি হবে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ও তাদের জার্সি নম্বর ডেভিড রায়া (১), মার্ক পুবিল (২), আলেহান্দ্রো গ্রিমালদো (৩), এরিক গার্সিয়া (৪), মার্কোস ইয়োরেন্তে (৫), মিকেল মেরিনো (৬), ফেরান তোরেস (৭), ফাবিয়ান রুইজ (৮), গাভি (৯), দানি ওলমো (১০), ইয়েরেমি পিনো (১১), পেদ্রো পোরো (১২), জোয়ান গার্সিয়া (১৩), আইমেরিক লাপোর্তে (১৪), আলেক্স বায়েনা (১৫), রদ্রি (১৬), নিকো উইলিয়ামস (১৭), মার্টিন সুবিমেন্দি (১৮), লামিনে ইয়ামাল (১৯), পেদ্রি (২০), মিকেল ওইয়ারসাবাল (২১), পাও কুবার্সি (২২), উনাই সিমন (২৩), মার্ক কুকুরেয়া (২৪), ভিক্টর মুনিয়োজ (২৫) এবং বোরহা ইগলেসিয়াস (২৬)।
আরটিভি/এসকে



