images

খেলা / ফুটবল

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় নেই ব্রাজিল, আর্জেন্টিনার কি অবস্থা?

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:৫৬ পিএম

আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 

মাঠের লড়াই শুরুর আগে আলোচনায় কোন দলের জার্সি সবচেয়ে সুন্দর হয়েছে। ভক্তদের কাছে নিজ দলের জার্সি সেরা মনে হলেও, জার্সির নকশার উপর ভিত্তি করে একটি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

আসুন নজরে দেকে নেওয়া যাক শীর্ষ ২০ দলের জার্সি তালিকায় রয়েছে কারা—


১. মেক্সিকো (হোম— অ্যাডিডাস): তালিকার শীর্ষে থাকা মেক্সিকোর হোম জার্সিতে হালকা সবুজ ভিত্তির ওপর গাঢ় সবুজের নিখুঁত কাজ করা হয়েছে। এতে দেশটির ঐতিহ্যবাহী মোটিফ ব্যবহার করে জাতীয় শক্তি ও গর্বকে ফুটিয়ে তোলা হয়েছে।

1

২. জাপান (হোম— অ্যাডিডাস): জাপানের ঐতিহ্যবাহী নীল জার্সিতে আনা হয়েছে রেট্রো টাচ। ২০০৪-০৬ সালের বিখ্যাত ‘টিমজিস্ট’ টেমপ্লেটের আদলে তৈরি এই জার্সির ডিজাইনটি সমুদ্রের দিগন্ত ও কুয়াশার আবহ থেকে অনুপ্রাণিত।

2

৩. কুরাসাও (হোম— অ্যাডিডাস): বিশ্বকাপের অন্যতম চমক কুরাসাও-এর এই অ্যাওয়ে জার্সিটি ৩ নম্বরে জায়গা করে নিয়েছে। হালকা হলুদ রঙের ওপর লাল, সবুজ ও কমলার চমৎকার স্ট্রাইপের সাথে এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিডাসের রেট্রো ‘ট্রেফয়েল’ লোগো।

3

৪. জার্মানি (হোম— অ্যাডিডাস): আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুর দিকের স্মৃতি মনে করিয়ে দেয় জার্মানির এই হোম জার্সি। কাঁধের ওপর দিয়ে জার্মানির পতাকার তিন রঙ (কালো, লাল, সোনালী) এসে বুকে মিলেছে, যা ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ী জার্সির থ্রোব্যাক।

4

৫. ফ্রান্স (হোম —নাইকি): ফরাসিদের এই হোম জার্সিতে রয়েছে বড় কলার এবং জ্যামিতিক গ্রেডিয়েন্ট প্রিন্ট। গত দেড় দশকে নাইকির করা ফ্রান্সের জার্সিগুলোর তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন ও রেট্রো ঘরানার স্টাইলিশ।

5

৬. সুইডেন (হোম— অ্যাডিডাস): ৬০ ও ৭০-এর দশকের বিখ্যাত সুইডিশ সঙ্গীত (যেমন: আব্বা ব্যান্ড) ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে গাঢ় নীল রঙের ওপর চমৎকার ওয়েভি বা তরঙ্গায়িত প্রিন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই জার্সিটি।

6

৭. ক্রোয়েশিয়া (অ্যাওয়ে— নাইকি): ক্রোয়েশিয়ার চিরচেনা লাল-সাদা চেকারবোর্ড বা দাবা বোর্ডের মতো প্রিন্টটি এবার তাদের অ্যাওয়ে জার্সিতে ভিন্নভাবে এসেছে। দুই শেডের নীল রঙের সমন্বয়ে তৈরি এই জার্সিটি মাঠের বাইরেও পরার মতো ফ্যাশনেবল।

7

৮. আর্জেন্টিনা (অ্যাওয়ে — অ্যাডিডাস): ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অ্যাওয়ে জার্সিতে আর্জেন্টিনার শৈল্পিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ওপর নীল রঙের ঘূর্ণায়মান গ্রাফিক্স এবং সূক্ষ্ম ফুলের নকশা জার্সিটিকে অনন্য করেছে।

8

আরও পড়ুন
LIpy

ইনজুরির পর আইনি বিতর্কের হানা আর্জেন্টাইন শিবিরে, মহাচাপে স্কালোনি

৯. আর্জেন্টিনা (হোম — অ্যাডিডাস): আলবিসেলেস্তেদের চিরাচরিত আকাশী-সাদা তিন স্ট্রাইপের ঐতিহ্য ধরে রাখা হয়েছে হোম জার্সিতে। তবে এবার থ্রি-স্ট্রাইপস ও ট্রিমগুলোতে কালো রঙের ব্যবহার করা হয়েছে, যা জার্সির ক্লাসিক লুক ধরে রেখেছে।

9

১০. কাতার (হোম — অ্যাডিডাস): কাতারের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে এই মেরুন রঙের জার্সিটি। এর মাঝখানের লম্বালম্বি জিগজ্যাগ মোটিফটি মূলত কাতারের জাতীয় পতাকা থেকে নেওয়া।

10

১১. স্পেন (হোম — অ্যাডিডাস): স্পেনের ক্লাসিক লাল জার্সির হাতা ও প্যানেলে ২০০০ সালের শুরুর দিকের মতো গাঢ় নীল রঙ ফিরিয়ে আনা হয়েছে। সাথে রয়েছে স্প্যানিশ পতাকার রঙের হলুদ পিনস্ট্রাইপ।

11

১২. ডিআর কঙ্গো (হোম —উমব্রো): ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপে আসা দলটির নীল জার্সির বুকে চিতাবাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যা তাদের শক্তি ও চপলতার প্রতীক।

12

১৩. জর্ডান (থার্ড — কেলমে): বিশ্বকাপে খুব কম দলেরই থার্ড জার্সি থাকে। জর্ডানের এই কালো জার্সির পুরো শরীর জুড়ে রয়েছে সূক্ষ্ম ও আকর্ষণীয় ফুলের মোটিফ।

13

১৪. কানাডা (হোম — নাইকি): স্বাগতিক দেশ হিসেবে কানাডার জাতীয় প্রতীক ম্যাপেল লিফকে (Maple Leaf) জার্সির মাঝখানে গাঢ় লাল শেডে বড় করে ফুটিয়ে তোলা হয়েছে।

14

১৫. ইংল্যান্ড (হোম — নাইকি): ২০০০ সালের বিখ্যাত ‘উমব্রো’ জার্সির রেট্রো ভাইব নিয়ে তৈরি হয়েছে থ্রি-লায়ন্সদের এবারের হোম কিট। পুরো শার্টে সুক্ষ্ম মোটিফ এবং কলার ও কাফে লাল রঙের ট্রিম রয়েছে।

15

১৬. দক্ষিণ কোরিয়া (হোম — নাইকি): দেশটির পাহাড়ি ল্যান্ডস্কেপ এবং জাতীয় প্রতীক বাঘের গায়ের ডোরাকাটা দাগের (Tiger print) মিশ্রণে তৈরি করা হয়েছে এই চমৎকার লাল জার্সিটি।

16

১৭. জার্মানি (অ্যাওয়ে — অ্যাডিডাস): ১৯৫০ থেকে ৮০ এর দশকের জার্সির রঙ মিলিয়ে নেভি ব্লু বেইজের ওপর অ্যাকুয়া-ব্লু শেডের শেভরন (Chevron) প্যাটার্ন ব্যবহার করা হয়েছে জার্মানির বিকল্প জার্সিতে।

17

১৮. আইভরি কোস্ট (হোম — পুমা): ক্লাসিক কমলার ওপর আকর্ষণীয় অ্যানিম্যাল প্রিন্ট (হাতির গায়ের টেক্সচারের মতো সূক্ষ্ম দাগ) এবং পাশে সবুজ প্যানেলের ছোঁয়া দেওয়া হয়েছে ‘দি এলিফ্যান্টস’দের জার্সিতে।

18

১৯. আলজেরিয়া (অ্যাওয়ে — অ্যাডিডাস): ট্রেফয়েল লোগোযুক্ত এই রেট্রো জার্সিতে রয়েছে গাঢ় সবুজ হাতা, লাল ট্রিম এবং একটু পাশে সরানো নাম্বারিং।

19

২০. সেনেগাল (হোম — পুমা): তালিকায় ২০ নম্বরে থাকা সেনেগালের জার্সিতে রাজধানী ডাকারের ঐতিহ্যবাহী হাত দিয়ে রঙ করা বাসগুলোর (Hand-painted buses) অবয়ব থেকে অনুপ্রাণিত অল-ওভার অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট ব্যবহার করা হয়েছে।

20

উল্লেখ্য, এবারের ২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় এবং দলগুলো হোম, অ্যাওয়ে ও থার্ড জার্সি উন্মোচন করায় উত্তর আমেরিকার এই মেগা টুর্নামেন্টে সব মিলিয়ে ১০০টিরও বেশি ভিন্ন ভিন্ন জার্সি দেখা যাবে—যা বিশ্বকাপ ইতিহাসের একটি নতুন রেকর্ড।

আরটিভি/এসআর