ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইনজুরির পর আইনি বিতর্কের হানা আর্জেন্টাইন শিবিরে, মহাচাপে স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: এএফপি

সবঠিক থাকলে আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতো পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের আগে আইনি বিতর্ক ও চোটের থাবায় জর্জরিত বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও ‘চিকি’ তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে লিওনেল মেসিসহ দলের একাধিক তারকা খেলোয়াড়ের চোট—সব মিলিয়ে বেশ চাপে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিওন জানিয়েছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (যেখানে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে) ফ্লোরিডা এবং ওয়াশিংটনে এএফএ-সংশ্লিষ্ট কিছু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের সন্দেহজনক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে।

এর আগে আর্জেন্টিনার একটি আদালত কর ফাঁকি এবং সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগে তাপিয়া ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।

আরও পড়ুন

দেশটির কর কর্তৃপক্ষের দাবি, এএফএ প্রায় ১৩ মিলিয়ন ডলার (প্রায় ১৫৩ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছে। এছাড়া অর্থ পাচারের একটি মামলায় গত ডিসেম্বরে এএফএর কার্যালয়ে তল্লাশিও চালানো হয়।

আদালত এএফএ প্রেসিডেন্টের প্রায় ২৫০,০০০ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে শেষ মুহূর্তে তাকে জাতীয় দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এএফএ অবশ্য এই পুরো বিষয়টিকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে।

ফেডারেশনের মধ্যে অস্থিরতা বিরাজ করলেও খেলাতেই মনোযোগ রাখতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল। তার ভাষ্য, আমরা ফুটবলার এবং এখানে ফুটবল খেলতেই এসেছি। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। বিশ্বকাপ জেতা অনেক কঠিন, তাই আমাদের এখন সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমরা চাই মাঠের পারফরম্যান্স দিয়েই যেন আমাদের বিচার করা হয়।

AFP__20260604__2279691443__v1__HighRes__ArgentinaTrainingCamp

মাঠের বাইরের এই ঝামেলার পাশাপাশি মাঠের ভেতরের খবরও আর্জেন্টিনার জন্য খুব একটা সুখকর নয়। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি বর্তমানে পেশির চোটের পুনর্বাসনে রয়েছেন।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস আঙুলের ফ্র্যাকচারে ভুগছেন। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে তারা পুরোপুরি ফিট হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তবে কোচ লিওনেল স্কালোনি তার দলের অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণের ওপর পূর্ণ আস্থা রাখছেন। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন খেলোয়াড় এবারও স্কোয়াডে আছেন।

স্কালোনি জানান, সবচেয়ে বড় কথা হলো আমরা কী করতে চাই তা জানা এবং আমাদের ঐতিহ্যকে সম্মান জানানো। শুধু ভালো খেলাই যথেষ্ট নয়, জেতার জন্য আরও অনেক ভাগ্যেরও প্রয়োজন হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি