images

খেলা / ক্রিকেট

ইনজুরি নিয়ে মুখ খুললেন তানজিম সাকিব

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০২:২৭ পিএম

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন টাইগার পেসার তানজিম সাকিব। অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। তবে এবার নিজের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন সাকিব।

শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইনজুরির সবশেষ অবস্থা জানিয়েছেন তিনি।

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

আরও পড়ুন
Lopy

ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তা, অধিকার ও সমতা প্রতিষ্ঠায় পাঁচ সদস্যের কমিটি গঠন

আসসালামুওয়ালাইকুম 

বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি।

বেশ কিছু দিন আগে আমার কোমরের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়েছে। আমাদের বিসিবির মেডিক্যাল টিম নিউজিল্যান্ড এর সার্জন ও তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিং এ যাবার সাথে একমত হয়েছেন।নরমালি ৬-৭ সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোরা লেগেছি কি না এইটা দেখার জন্য।

আমি বর্তমানে রেস্টিং পিরিয়ডে আছি।হাড় জোরা লাগলে আমার রিহাব ও ধীরে ধীরে বোলিং শুরু হবে । এইটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়। 

আপনারা আমার সুস্থতার জন্য দুআ করবেন ইনশাআল্লাহ ।

আরটিভি/এসআর