ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তা, অধিকার ও সমতা প্রতিষ্ঠায় পাঁচ সদস্যের কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, তাদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে।

আরও পড়ুন

অন্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নমূলক কর্মকৌশল প্রণয়ন, ক্রীড়াক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও আইনগত সহায়তা প্রদান।

এছাড়া ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক উন্নয়ন নিশ্চিতকরণ, নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি দূর করে সম-আর্থিক সুবিধা প্রতিষ্ঠা, নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা এবং ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ, সুরক্ষা, নিরাপত্তা ও সমতা নিশ্চিত করার বিষয়েও কমিটি কাজ করবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কমিটি প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে লিখিত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। প্রয়োজন হলে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
উদ্বেগজনক নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শুধু অক্টোবরেই ধর্ষণের শিকার ৫১
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী
কবি নজরুল কলেজে পাসের হার ৮৬.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন