images

খেলা / ফুটবল

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৬:২৬ পিএম

চলমান বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চায় লিওনেল স্কালোনির দল। 

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে আলজেরিয়ার অবস্থান ২৭ নম্বরে। অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান সবার ওপরে। ম্যাচের ভেন্যু কানসাস শহরে বিশ্বকাপ অভিযানের জন্য ঘাঁটি গেড়েছে মেসি, মার্টিনেজ, আলভারেজ, লাউতারো, ওতামেন্ডিরা। 

আরও পড়ুন
Lpy

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আনচেলত্তির

ফলে শহরটির আবহাওয়াও বিশ্বচ্যাম্পিয়দের চেনা। প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়া সহজ প্রতিদ্বন্দ্বী হলেও আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি থাকতে চান সতর্ক। প্রতিপক্ষকে ছোট করে দেখতে চান না।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। 

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আরটিভি/এসআর