ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
অনুশীলনের ব্রাজিলিয়ান ফুটবলারদের পরামর্শ দিচ্ছছেন আনচেলত্তি। ছবি: এএফপি

হেক্সা মিশনের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে আরও শক্তিশালী ব্রাজিলকে দেখা যাবে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য ছন্দহীনই ছিল ব্রাজিল। মিডফিল্ডে সমন্বয়ের অভাব এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে হাইড্রেশন বিরতির পর বদলে যায় সাম্বা বাহিনীর চেহারা।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পর কোনো দলকেই নিখুঁত বলা যায় না। ইতিবাচক দিক হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।

আরও পড়ুন

চোটের কারণে মাঠে নামতে না পারলেও পুরো সময় বেঞ্চ থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায় নেইমার জুনিয়রকে। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে এবং বিশেষ করে ভিনিসিয়ুসকে পরামর্শ দিতে দেখা যায় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।

জানা গেছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, একটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। সামনে হাইতির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

তবে ম্যাচ শেষে একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে সমর্থকদের। সাধারণত খেলোয়াড়দের সঙ্গে টিম বাসেই হোটেলে ফেরেন নেইমার। কিন্তু মরক্কো ম্যাচের পর তিনি দলের বাসে ওঠেননি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের