images

খেলা / ফুটবল

বড় সুখবর দিলেন নেইমার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৩০ পিএম

বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে তাকে পাওয়া যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এর মাঝেই সুখবর দিয়েছেন নেইমার। আবারও কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার ও ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, তাদের ঘরে আসছে আরেক কন্যাসন্তান। পরিবারকে নিয়ে সন্তানের লিঙ্গ প্রকাশের আয়োজনে দেখা যায়, নেইমার, ব্রুনা ও তাঁদের সন্তানরা চোখ বেঁধে গোলাপি রং নিয়ে মজা করছেন। সেই গোলাপি রং দিয়েই জানা যায়, তাঁদের ঘরে আসছে আরেক মেয়ে।

আরও পড়ুন
Lpy

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হবে বাংলাদেশিদের

পুরো আয়োজনে নেইমার ছিলেন হাসিখুশি মেজাজে। মজার ছলে তিনি বলেন, মেয়ের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে তিনি পাগল হয়ে যাবেন। 
এরপর আরও মজা করে বলেন, তিনি একটি ব্যান্ড বানাবেন, সেটির নাম হবে স্পাইস গার্লস। ভিডিওতে তিনি আগামী বছরের ডিসেম্বরে ছেলে চাওয়ার কথাও রসিকতা করে বলেন।

NewsLabAsiaPostbf02fc09-4de1-40ac-944b-1c89da6b8cb5

ব্রুনার সঙ্গে এটি নেইমারের তৃতীয় সন্তান হবে। তাদের দুই মেয়ে মাভি ও মেল আছে। মাভির বয়স ২ বছর, মেল এখনো এক বছরে পা দেয়নি। নতুন সন্তান জন্মালে ব্রুনার সঙ্গে নেইমারের তিন কন্যা হবে।

সব মিলিয়ে নেইমার পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন। ব্রুনার সঙ্গে মাভি ও মেলের পাশাপাশি নেইমারের বড় ছেলে দাভি লুকা আছে ক্যারল দান্তাসের সঙ্গে। এ ছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার মেয়ে হেলেনাও আছে।

আরটিভি/এসআর