ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হবে বাংলাদেশিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: এএফপি

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় ফিফা ফুটবল বিশ্বকাপকে। আর এই মহাযজ্ঞের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে সারাবিশ্বের ফুটবল ভক্তরা। তবে মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়ে থাকে, খুবই কম সংখ্যক দর্শক। যার অন্যতম কারণ হলো ভিসা জটিলতা ও অর্থের অভাব।

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের মতো পাড়ি জমাতে হয় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। আর এই ভিসা, বিমানের টিকিট, আবাসন ও ম্যাচের টিকিট মিলিয়ে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় দর্শকদের।

ইউরোপ ও আমেরিকা মহাদেশের উচ্চ অর্থনীতির দেশগুলো থেকে দর্শকরা নিয়মিত বিশ্বকাপ দেখতে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে এশিয়ার মধ্য ও নিম্ন মধ্য আয়ের দেশগুলো থেকে বিশ্বকাপ খেলা মাঠে বসে দেখতে চাওয়া অনেকটা বিলাসিতার মতো।

আরও পড়ুন

কিছু মানুষের কাছে অর্থ থাকলেও পড়তে হয় ভিসা জটিলতায়। যেখান থেকে পার হওয়া খুবই কঠিন ও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। যা সাধারণ দর্শকদের জন্য একটি ভোগান্তি। তাই অনেকের মনে প্রশ্ন জাগে বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যেতে হলে কি কি বাধা অতিক্রম করতে হবে।

এই প্রতিবেদনে সেই সব বিষয়েই আলোচনা করা হলো—

এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরের ম্যাচ মাঠে বসে দেখতে হলে কত খরচ হবে তা নির্ভর করবে কোন শহরে যাচ্ছেন, কোন দল খেলছে, টিকিট কোথা থেকে কিনছেন, কত রাত থাকছেন, আগে থেকে ভিসা আছে কি না—এসবের ওপর।

সাধারণ হিসেবে দেখা যায়, ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি গ্রুপ পর্বের ম্যাচ দেখে তিন রাত থেকে ফিরতে চাইলে একজন বাংলাদেশি দর্শকের খরচ পড়তে পারে সাড়ে ৪ লাখ থেকে ৭ লাখ টাকার মধ্যে। আর ফাইনাল দেখতে চাইলে খরচ ১০ লাখ টাকার অনেক ওপরে চলে যাওয়া অস্বাভাবিক নয়।

প্রথমেই ভিসা আবেদন

বিশ্বকাপ যাত্রার প্রথমেই আসবে ভিসা। যুক্তরাষ্ট্রে যেতে বি১/বি২ ভিসা লাগবে বাংলাদেশি দর্শকের। ভিসা আবেদন ফি ১৮৫ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকা। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভিসা অনুমোদনের পর আবেদনকারীকে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড দিতে বলা হতে পারে।

এটি সরাসরি খরচ নয়; নিয়ম মেনে যুক্তরাষ্ট্র ছাড়লে টাকা ফেরত পাওয়ার কথা। কিন্তু ভ্রমণের আগে এত বড় অঙ্কের অর্থ জমা দেওয়ার সামর্থ্য থাকতে হবে। ৫ হাজার ডলার মানে প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা, আর ১৫ হাজার ডলার মানে প্রায় ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

আরও পড়ুন

তবে বিশ্বকাপ দর্শকদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করা কিছু ফিফা বিশ্বকাপ টিকিটধারীর ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফ হতে পারে। বিশেষ করে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফিফার টিকিট কিনেছেন এবং ফিফার অগ্রাধিকারভিত্তিক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হতে পারে।

বিমান ভাড়া

ঢাকা থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মায়ামি বা যুক্তরাষ্ট্রের অন্য বড় শহরে যাওয়া-আসার টিকিটের মূল্য সময়ভেদে অনেক ওঠানামা করে। বর্তমান বাজারে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ইকোনমি ক্লাসে যাওয়া-আসার ভাড়া সাধারণত দেড় লাখ থেকে তিন লাখ টাকার মধ্যে রয়েছে।

বিশ্বকাপের সময়, ম্যাচের শহর, বুকিংয়ের সময় এবং ট্রানজিটভেদে এই খরচ আরও বাড়তে পারে। নিরাপদ হিসাব করতে গেলে বিমানভাড়ার জন্য অন্তত ২ লাখ থেকে ৩ লাখ টাকা ধরে রাখা উচিত।

ম্যাচের টিকিট

প্রথম দুই ধাপ পেরেনোর পর গুরুত্বপূর্ণ হলো ম্যাচের টিকিট। ছোট দল বা কম চাহিদার গ্রুপ ম্যাচ হলে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া যেতে পারে। কিন্তু বাস্তব বাজারে অনেক ম্যাচেই ৩০০ ডলারের নিচে টিকিট পাওয়া কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশি টাকায় সেটি প্রায় ৩৭ হাজার টাকা।
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র বা বড় শহরের ম্যাচ হলে টিকিটের দাম দ্রুত বেড়ে যেতে পারে। অনেক ম্যাচে ৬০০-৭০০ ডলার, অর্থাৎ ৭৫ হাজার থেকে ৮৫ হাজার টাকা ধরে প্রস্তুত থাকাই বাস্তবসম্মত। নিউইয়র্ক, মায়ামি বা বড় ম্যাচ হলে ১ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ২৩ হাজার টাকাও লাগতে পারে।

আবাসন ব্যয়

বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের অনেক আয়োজক শহরে হোটেল ভাড়া বেড়েছে। তুলনামূলক কম খরচের শহরে ২৫০-৩০০ ডলার রাতপ্রতি হোটেল ধরলেও তিন রাতের জন্য খরচ হবে প্রায় ১ লাখ টাকা। লস অ্যাঞ্জেলেসে সেই হিসাব ১ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি যেতে পারে। নিউইয়র্ক/নিউ জার্সি এলাকায় তিন রাতের হোটেল খরচ ২ লাখ টাকারও বেশি হতে পারে। ফাইনালের সপ্তাহে এই খরচ আরও অনেক বেশি।

খাওয়া ও যানবহন ব্যয়

যুক্তরাষ্ট্রে দিনে তিন বেলা সাধারণ খাবার, পানি, কফি বা হালকা খাবার মিলিয়ে ৫০-৮০ ডলার খরচ খুব স্বাভাবিক। চার দিনের ভ্রমণ ধরলে খাবারে লাগতে পারে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। স্টেডিয়ামের ভেতরে খাবার-পানীয় কিনলে খরচ আরও বাড়বে। সেই সঙ্গে স্থানীয় যাতায়াতের জন্য আলাদা বাজেট রাখতে হবে।

বিমানবন্দর থেকে হোটেল, হোটেল থেকে স্টেডিয়াম, ম্যাচ শেষে ফেরার ভাড়া—সব মিলিয়ে ১৫০-২৫০ ডলার ধরে রাখা ভালো। বাংলাদেশি টাকায় প্রায় ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। বড় শহরে অ্যাপভিত্তিক গাড়ি বা ম্যাচের দিন বিশেষ যাতায়াত ব্যবহার করলে খরচ আরও বেশি হতে পারে।

এর বাইরে থাকবে ভ্রমণ বিমা, মোবাইল সিম বা রোমিং, ভিসা ফটো, ডকুমেন্ট প্রিন্ট, ছোটখাটো জরুরি খরচ, শহর ঘোরা, হয়তো একটি জার্সি বা স্মারক কেনা। এসব মিলিয়ে আরও ৩০-৫০ হাজার টাকা ধরে রাখা নিরাপদ।

ফলে সব মিলিয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি ম্যাচ দেখতে মোট খরচ দাঁড়াতে পারে ৪ লাখ থেকে ৭ লাখ টাকা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইগারদের ২৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রোডেশিয়ানরা। শনিবার (১৭ অক্টোবর) ইনিংসের শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বেনেট। পঞ্চম ওভারে একইভাবে বেন কারেনকে ফিরিয়ে দেন তাসকিন। সপ্তম ওভারে তাফাদজা সিগাকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচে পরিণত করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এই পেসার। তাসকিনের তোপে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে জিম্বাবুয়ে। প্রথম স্পেলে ৬ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটার টেইলর ও আরভিন। দুজনের বয়সই ৪০ বছরের বেশি। টেইলরের বয়স ৪০ বছর ২৫৩ দিন, আরভিনের ৪১ বছর ৫৯ দিন। তাদের অভিজ্ঞতা ও দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে দুজনের জুটি থেকে আসে ১৫০ রান। টেইলর ১০১ বলে ৮১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। ২০২০ সালের নভেম্বরের পর ওয়ানডেতে এটি তার প্রথম ফিফটি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যপ্রান্তে আরও বড় ইনিংস খেলেন আরভিন। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ১০৬ বলে ৯টি চারে ৯৩ রান করে শরীফুল ইসলামের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দেন তিনি। টেইলরকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ হাসান। নিজের পরের ওভারে সিকান্দার রাজাকেও আউট করেন এই অফস্পিনার। এরপর শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। শরীফুল ইসলাম ব্রাড ইভানসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। তবু শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে দলটি। মাসাকাদজা ও নিয়ামুরি ২১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪৪ রানে ৩ উইকেট নেন। শরীফুল ইসলাম ৪৭ রানে ২টি এবং সাইফ হাসান ২টি উইকেট শিকার করেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট। আরটিভি/ এসআর
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। কিন্তু এর মধ্যেই ছড়িয়ে পড়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে বিষয়টিকে গুঞ্জন বলে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। এমনকি দল প্রত্যাহারের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি। বিজ্ঞপ্তিতে সাফ বলেছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’ অর্থাৎ সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাফ অভিযান। একই দিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচির সঙ্গে সংঘাতের কারণে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। এবার গ্রুপ ‘বি’-তে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর মালদ্বীপ এবং ১১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। আরটিভি/এসআর
সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে সবশেষ যা জানা গেল
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে নামার কথা ছিল লিটন কুমার দাসের। তবে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ন এই উইকেট রক্ষক ব্যাটার। শনিবার (১৬ অক্টোবর) এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন কুমার দাস গতকাল একটা কমপ্লেইন করার কারণে, রাইট হিপ জয়েন্টে, আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে অ্যাভেইলঅ্যাবল নয়। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে এই সিরিজে সে অ্যাভেইলঅ্যাবল নয়। ইতোমধ্যে লিটনের বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে ডেকেছে বিসিবি। দ্বিতীয় ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই বাহাতি ব্যাটারকে। এদিকে জিম্বাবুয়ে ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। সেখানেও ব্যাখ্যা দিয়েছেন ফিজিও। তিনি জানান, মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেইলঅ্যাবল নন। আরটিভি/এসআর
লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
বর্তমানে বিদেশের লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে এই টুর্নামেন্ট পেল স্বীকৃতি। তৃতীয় আসরে এসে এনপিএল আইসিসির কাছ থেকে পেল আনুষ্ঠানিক স্বীকৃতি।  শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।  সিএএন বলেছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’ এনপিএল মিডিয়া ডেতে শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিএএনের সচিব পারস খাড়কা জানান, আইসিসির অনুমোদনের ব্যাপারে নিশ্চিত হতে বারবার তিনি ইমেইল দেখছিলেন।  তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা, সমর্থন ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সিএএন। ২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে তৃতীয় এনপিএল। সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুলাই জানায় ফ্র্যাঞ্চাইজিটি। দুই বছর ধরে বিপিএল, এনসিএল খেলতে না পারা সাকিব পিএসএল, যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার জিতেছেন শিরোপাও। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস। আরটিভি/এসআর  
আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন সাকিবরা
হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি!
সবঠিক থাকলে আগামীকাল ভুটানের থিম্পু সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সব বিমান সেখানে সরাসরি যাতায়াত করে না। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট করতে পারেন ইনফান্তিনো। ফলে বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল (রোববার) বাংলাদেশে স্বল্প সময় অবস্থান করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে এখনও নিশ্চিত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।   জানা গেছে, বাফুফে সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেন এবং তিনি যদি চান তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা খুব দ্রুত হয়।  ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।  এর আগে আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা হয়েছিল। আগামী ঢাকায় পা রাখলে ফিফা সভাপতির সঙ্গে আবারও দেখা করবেন তাবিথ আউয়াল। আরটিভি/এসআর
হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি!
আরও পড়ুন
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
বাংলাদেশ দূতাবাসে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন