images

খেলা / ফুটবল

রোনালদোকে নিয়েই মাঠে নামলো পর্তুগাল, দেখে নিন একাদশ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:৪৯ পিএম

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। এই ম্যাচে শুরু একাদশে রয়েছে দেশটিরে পোস্টাবয় ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।  মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভার মতো তারকারা। 

আরও পড়ুন
hhj

জার্মান শিবিরে নতুন আতঙ্ক

আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।

পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরটিভি/এসআর