ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জার্মান শিবিরে নতুন আতঙ্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

সাত গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি। আপাতত ফুরফুরে মেজাজ জার্মান শিবিরে। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই নতুন এক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ফুটবলারদের। প্রতিপক্ষ দলের পরিবর্তে এবার তাদের চিন্তার কারণ হয়ে উঠেছে বিষধর সাপ।

নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেমে জার্মান দলের ক্যাম্পে হঠাৎই ঘাসের আড়ালে দেখা যায় একটি কপারহেড সাপ। এই প্রজাতির সাপ নর্থ ক্যারোলিনায় সাধারণ হলেও তা বিষধর হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জার্মান শিবিরে। শুধু জার্মানিই নয়, সুইজারল্যান্ড এবং নরওয়ে দলও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে বলে জানা গিয়েছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচ বলেন, জার্মানিতে আমরা স্ট্রাটেজি, ট্যাকটিক্স, চোট-আঘাত এবং পরের প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি। কিন্তু এখানে ঘাসের তলায় কী লুকিয়ে আছে, সেটাও ভাবতে হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিমিচ ও তার সতীর্থদের সামনে আচমকাই চলে আসে একটি কপারহেড সাপ। বিশ্বকাপ শুরুর আগে সুইজারল্যান্ড দলও সান দিয়েগোর ক্যাম্পে একটি নির্দিষ্ট এলাকাকে ‘সাপের অঞ্চল’ হিসাবে চিহ্নিত করে রেখেছিল।

ফুটবলারদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে সাপ বিষধর বলে জানার পর থেকেই। কিমিচের কথায়, গতকাল আমরা সাপ দেখেছি। পরে জেনেছি, ওটা বিষাক্ত কামড়ালে হাসপাতালে যেতে হবে। আমার মনে হয় না এই সাপের ছোবলে মৃত্যু হবে, তবে বিষয়টা ভয়ংকর। ভুল করে সাপের গায়ে পা পড়লে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাই আমরা থেকে দূরত্ব বজায় রাখছি।

তিনি আরও বলেন, এখানকার মানুষের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। তবে জার্মানিতে এত বিষাক্ত প্রাণী নেই। কী ধরনের সাপ এবং কামড়ালে কী হতে পারে, সেটা জানার পর বিষয়টাকে আর হালকাভাবে নেওয়া যায় না।

এই ঘটনায় বিরক্ত নরওয়ের অধিনায়ক ক্রিশ্চিয়ান থোরস্টভেডও। তার কথায়, আমরা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিতে এসেছি। কিন্তু এখন পা ফেলার আগেও ফুটবলারদের অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে। তবে সাপের আতঙ্ক কাটিয়ে দ্রুত ফুটবলে মন ফেরাতেই হবে জার্মানিকে। আগামী ২১ জুন আইভরি কোস্টের বিরুদ্ধে মাঠে নামবে তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত