images

খেলা / ফুটবল

বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৩:৪৪ পিএম

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। গত ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া আসরের ইতোমধ্যে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে বেশ কয়েকটি গ্রুপে ফেবারিটরা প্রত্যাশিত জয় পেলেও কিছু বড় দল শুরুতেই হোঁচট খেয়ে চাপে পড়ে গেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড প্রত্যাশিত জয় পেয়েছে। অন্যদিকে, শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল, স্পেন এবং পর্তুগাল। 

‘এ’ ও ‘বি’ গ্রুপ

‘এ’ গ্রুপে এক ম্যাচে এক জয় ও ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক মেক্সিকো। দ্বিতীয় স্থানে আছে সাউথ কোরিয়া। 

অন্যদিকে, ‘বি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। ফলে ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।


‘সি’ ও ‘ডি’ গ্রুপ

‘সি’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন। গ্রুপের আরেক ম্যাচে মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করায় মরক্কো দ্বিতীয় এবং ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে।

‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে শীর্ষে উঠেছে। অন্য ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া   রয়েছে দ্বিতীয় স্থানে।

‘ই’ ও ‘এফ’ গ্রুপ

‘ই’ গ্রুপে জয় দিয়ে শীর্ষস্থান দখল করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে রয়েছে আইভোরি কষ্ট। ‘এফ’ গ্রুপে শীর্ষে রয়েছে সুইডেন Sweden এবং দ্বিতীয় স্থানে আছে জাপান।

‘জি’ ও ‘এইচ’ গ্রুপ

‘জি’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হওয়ায় ফেয়ার প্লের ভিত্তিতে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে ইরান।

‘এইচ’ গ্রুপে শীর্ষে রয়েছে উরুগুয়ে এবং দ্বিতীয় স্থানে সৌদি আরব। এই গ্রুপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে কেপ ভার্দে,  যারা গোলশূন্য ড্র করেছে হট ফেবারিট স্পেনের সঙ্গে।

‘আই’ ও ‘জে’ গ্রুপ

‘আই’ গ্রুপে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স। 

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্টিয়া।

‘কে’ ও ‘এল’ গ্রুপ

‘কে’ গ্রুপে শীর্ষে রয়েছে  কলম্বিয়া। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ গোলে ড্র করলেও ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিআর কঙ্গো। 

‘এল’ গ্রুপে দুর্দান্ত শুরু করেছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ঘানা। 

দ্বিতীয় রাউন্ডের সমীকরণ

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। পাশাপাশি তৃতীয় স্থানধারী ১২ দলের মধ্যে সেরা ৮ দলও নকআউট পর্বে উঠবে। ফলে প্রতিটি গ্রুপ থেকে অন্তত একটি দল বিদায় নেবে।

আরও পড়ুন
BRAZIL-PRESIDENT

মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি : ব্রাজিল প্রেসিডেন্ট

প্রথম ম্যাচ শেষে অনেক দলই দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে থাকলেও সামনে থাকা দুটি ম্যাচই নির্ধারণ করবে কারা নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট আর কারা ছিটকে যাবে বিশ্বকাপের মঞ্চ থেকে।

আরটিভি/এসকে