ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি : ব্রাজিল প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:২৬ পিএম
মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে সই করানোর কথা ভাবছি : ব্রাজিল প্রেসিডেন্ট।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন লিওনেল মেসি।আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নিজের নাম লিখিয়েছেন এই তারকা।

মেসির এমন অসাধারণ পারফরম্যান্সের পর এবার তার প্রশংসায় মুখ খুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও। সুইজারল্যান্ডের জেনেভা শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট হাস্যরসের সুরে বলেন, আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।

মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে লুলা এই মন্তব্য করেন। যদিও এটি ছিল নিছকই রসিকতা, তবুও আর্জেন্টাইন অধিনায়কের প্রতি তার মুগ্ধতাই এতে স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দলের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে লুলা বলেন, স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।

এবারের বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসও গড়েছেন মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ আসর, যা তাকে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ডের অংশীদার করেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন

গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর মেসিদের লক্ষ্য থাকবে আরেকটি জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও