images

খেলা

দুর্দান্ত পারফরম্যান্সে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৩:১৯ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইসরা।

প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। গ্রানিত জাকার শট, দান এনদোয়ের চেষ্টা এবং রেমো ফ্রয়লারের দূরপাল্লার শট থেকে তারা গোলের সুযোগ তৈরি করলেও বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল ও রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে যেতে পারেনি। অন্যদিকে বসনিয়াও এদিন জেকো ও আমর মেমিচের মাধ্যমে কয়েকটি সুযোগ তৈরি করলেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল তাদের হতাশ করেন। ফলে বিরতিতে স্কোর ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৭৪তম মিনিটে জোহান মানজাম্বি গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ৮০ মিনিটের পর বসনিয়া আরও চাপে পড়ে। ৭৯তম মিনিটে তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।

আরও পড়ুন
5240

ভালো নেই মেসির বাবা, গোপনীয়তা রক্ষার আহ্বান পরিবারের

সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ড দ্রুত ব্যবধান বাড়ায়। ৮৪তম মিনিটে রুবেন ভার্গাস গোল করে স্কোরলাইন ২-০ করেন। এরপর ৮৯তম মিনিটে আবারও গোল করেন জোহান মানজাম্বি, নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

অতিরিক্ত সময়ে বসনিয়ার এরমিন মাহমিক একটি গোল শোধ করেন। তবে শেষ মুহূর্তে পেনাল্টি পায় সুইজারল্যান্ড এবং ৯৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে গ্রানিত জাকা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আরটিভি/ এসকেডি