ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভালো নেই মেসির বাবা, গোপনীয়তা রক্ষার আহ্বান পরিবারের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:৫৬ এএম
ছবি: সংগৃহীত

ভালো নেই মেসির বাবা হোর্হে হোরাসিও। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে হোর্হে হোরাসিও অসুস্থ সত্যি হলেও ছড়িয়ে পড়া খবরের পুরোটা বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে গোপনীয়তা রক্ষার আহবান জানিয়ে তারা একটি বিবৃতি দিয়েছে।

জানা গেছে, হোরাসিওর স্বাস্থ্যগত অবস্থা এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে, যার কারণে পরিবারকে তার পরিচর্যা এবং বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার মাঝে ভারসাম্য করতে হচ্ছে।

হোরাসিও’র অসুস্থতার তথ্য নিশ্চিত করলেও, সুনির্দিষ্ট করে অসুস্থতার ধরনসহ আর কোনো বিস্তারিত জানায়নি মেসির পরিবার।
গত বুধবার আর্জেন্টিনা ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তিনি অসুস্থতাজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ছাড়া, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মেসির আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলার পেছনে তার বাবার স্বাস্থ্যগত পরিস্থিতিই কারণ হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেসি ওই ম্যাচ শেষে বলেছিলেন, ‘এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।’

আরও পড়ুন

এদিকে, হোরাসিও’র অসুস্থতা নিয়ে নানা কথা ছড়িয়ে পড়তে দেখে মেসির পরিবার বিবৃতিতে জানিয়েছে, ‘হোর্হে বর্তমানে একটি স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, সুস্থতার পথে আছেন এবং তার অবস্থার ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে যেসব তথ্য, গুজব ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু ব্যক্তি সংবেদনশীলতা, সম্মান ও বিবেচনাবোধের বাইরে গিয়ে উপস্থাপন করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। পরিবার আরও স্পষ্ট করে জানাতে চায়, হোর্হের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবারের নিজস্ব আনুষ্ঠানিক ঘোষণা ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রকাশিত তথ্য, বক্তব্য বা দাবি সত্য ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়।’

‘এ সময়ে আমরা সকলের কাছে দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা প্রত্যাশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি কখনোই দায়িত্বজ্ঞানহীন সংবাদ ও আগ্রহের বিষয় হওয়া উচিত নয়। আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, যারা ভালোবাসা, সম্মান ও উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে আমাদের অনুরোধ– হোর্হে এবং তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও পারিবারিক পরিসরকে এই সময়ে সম্মান জানানো হোক। নতুন করে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তা যথাসময়ে পরিবার ও সংশ্লিষ্ট মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো