images

খেলা / ফুটবল

যেভাবে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৬:০৬ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শনিবার (২০ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ থাকছে। টেলিভিশনে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু টিভিতেই নয়, অনলাইনেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা স্মার্ট টিভিতে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে থাকছে লাইভ স্ট্রিমিং সুবিধা।

এ ছাড়া আইস্ক্রিনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্পোর্টস স্ট্রিমিং অ্যাপের মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স প্ল্যাটফর্মেও ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন
haiti

ব্রাজিলকে হারিয়েছিলাম হাইতি কোচের হুঙ্কার

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে ব্রাজিল। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে রয়েছে।

আরটিভি/এসকে