images

খেলা

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন শান্ত-তাইজুলরা

রোববার, ২১ জুন ২০২৬ , ০৭:৩৯ পিএম

বাংলাদেশ দল একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে রোববার (২১ জুন) জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে । দুপুর দুইটার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলামরা। সবমিলিয়ে ১৫ সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে।

এবাদত হোসেন, সাদমান ইসলামরাও রয়েছেন এই বহরে। এই ১৫ জন ছাড়াও দলের বাকি সদস্যরা যোগ দেবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর।

এর আগে, গত বৃহস্পতিবার টেস্টের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক।

আরও পড়ুন
hridoy_20260617_140009494

সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

আরটিভি/এমএ