সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ জুন ২০২৬ , ০১:৩২ পিএম


সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। সম্মান বাঁচানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২১ জুন) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন।

সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission