সোমবার, ২২ জুন ২০২৬ , ০৩:৪৬ পিএম
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ফলে আজকের মুখোমুখি লড়াইয়ে জয়ী দল এক ধাপ এগিয়ে যাবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পথে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখার একাধিক সুযোগ রয়েছে। টেলিভিশনে খেলা সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরাও অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
এ ছাড়া বিভিন্ন স্পোর্টস স্ট্রিমিং অ্যাপের মাধ্যমেও খেলা দেখার সুযোগ থাকছে। স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
ম্যাচের সূচি, ম্যাচ: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ভেন্যু: ডালাস, যুক্তরাষ্ট্র, সময়: রাত ১১টা (বাংলাদেশ সময়)।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দলই। ফলে ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট এক ম্যাচের অপেক্ষা করছে।
আরটিভি/এসকে