ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০২:৫০ পিএম
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার(২২ জুন) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে সামনে রেখে একাদশে একটি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, তবে অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন মেসি। সেই অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় অস্ট্রিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার আক্রমণের প্রধান ভরসা থাকবেন তিনি।

তবে ডিফেন্সে একটি পরিবর্তন আনতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে না পাওয়ায় তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।

ইএসপিএন স্পোর্টসসেন্টারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

আরও পড়ুন

অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসির সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যাবেন।

এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারে কি না, আর মেসি তার রেকর্ড গড়ার মিশন সম্পন্ন করতে পারেন কি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারিয়ে শোকে স্তব্ধ ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে। সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও ও সহকারী পাইলট লিওপোলদো। সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটির মালিক ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো। দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে জিপিএস সংকেতের ভিত্তিতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আভেলারকে স্মরণ করেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ব্রাজিলে ফেরার পর আভেলার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন নেইমার। দীর্ঘদিন ধরে আভেলারের সঙ্গে নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমারের পাশাপাশি তার বাবা ও পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেওয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণনসংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন আভেলার। আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটির বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে ভিলা বেলমিরো সংস্কারে তার অবদানের কথা স্মরণ করেছে তারা। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আরটিভি/এসকে
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ