images

খেলা / ফুটবল

২০২৬ বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিস মেসির

সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:৩৬ পিএম

২০২৬ বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

সোমবার (২২ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট। 

আরও পড়ুন
LITpy

নকআউট পর্বের আগে জার্মান শিবিরে বড় দুঃসংবাদ

তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। গোলটি হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন। কিন্তু তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে! 

মূলত বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি।  ১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে। 

লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।

আরটিভি/এসআর