নকআউট পর্বের আগে জার্মান শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ১০:৫৪ পিএম


নকআউট পর্বের আগে জার্মান শিবিরে বড় দুঃসংবাদ
নকআউট পর্বের আগে জার্মান শিবিরে বড় দুঃসংবাদ। ছবি: এএফপি

টানা দুই জয়ে একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। তবে নকআউট পর্বের ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। বা পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক। 

গত ২০ জুন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ চলাকালে গোড়ালিতে চোট পান শ্লটারবেক। শুরুতে চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরতির আগেই বোঝা যায় সমস্যাটি গুরুতর। 

আরও পড়ুন

এমআরআই পরীক্ষায় লিগামেন্ট ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিশ্বকাপ শেষ হয়ে যায়। জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন শ্লটারবেক। 

জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, শ্লটি (শ্লটারবেক) মাঠে এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা তার টুর্নামেন্ট হয়ে উঠতে পারত। তাকে আমরা খুব মিস করব।

তবে বিকল্প হিসেবে এখন জার্মানির ভরসা অ্যান্তোনিও রুডিগার। আইভরি কোস্ট ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে ভালো খেলেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ফলে শেষ ষোলো এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে আবারও প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

প্রসঙ্গত, ২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে জার্মানির। এবারের বিশ্বকাপে অবশ্য টানা দুই জয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানরা। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission