images

খেলা

মেসির নতুন বিশ্বরেকর্ড 

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১২:২০ এএম

নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মেসি। কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পিছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। 

সোমবার (২২ জুন) বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধেই গোলটা করে নিজেকে আরও একবার প্রমাণ করলেন তিনি। 

তবে ম্যাচের শুরুটা ভালো ছিল না। ম্যাচের ১০ মিনিটে একটি পেনাল্টি মিস করেন মেসি। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। 

বক্সের ডান পাশ দিয়ে শটটা নিয়েছিলেন মেসি। তা গোলের বাইরে চলে যায়। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি তাঁকে ছাড়িয়ে গেছেন।

আরও পড়ুন
LIcopy

মেসির প্রায়েশ্চিত্ত, এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

তবে শেষ পর্যন্ত আসল ইতিহাসটা গড়েই ছাড়লেন মেসি। বাম পাশ থেকে একজন উইঙ্গার তাকে পাস দেন। মাঝে একজন ডামি করলেন। বক্সের বাইরে বলটা পৌঁছায় মেসির পায়ে। এরপর দারুণ এক শটে তিনি বল জড়ান অস্ট্রিয়ার জালে।

এই গোলেই মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ক্লোসার ১৬ গোলকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।

আরটিভি/ এসকেডি