ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেসির প্রায়েশ্চিত্ত, এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: এএফপি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে মেসি পেনাল্টি মিস করলেও, ভুলে প্রায়েশ্চিত্ত করে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আলবিসেলেস্তারা।

সোমবার (২২ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট।

তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। গোলটি হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন। কিন্তু তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে!

আরও পড়ুন

মূলত বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে।

লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। অবশেষে মেসি ইতিহাস গড়া গোলটির দেখা পেয়েছেন ৩৮ মিনিটে। তার গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা।

শুরুতে আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল ফিরিয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। কোনো সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই বল জড়িয়ে দেন জালে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন