images

খেলা / ফুটবল

আর্জেন্টিনাকে কড়া বার্তা কেপ ভার্দের কোচের 

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৫:৩৯ পিএম

বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে নেমেই গ্রুপ পর্ব পেরিয়ে শেষ-৩২এ জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট দেশটি। এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

নকআউট পর্বে কেপ ভার্দের প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও ভয় পাচ্ছেন না দলের প্রধান কোচ বুবিস্তা। বরং তিনি বিশ্বাস করেন, তার দলের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।

ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ায় বুবিস্তা বলেন, আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে, তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্বিত হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য বড় সম্মানের।

মাত্র পাঁচ লাখের মতো জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপে দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়েছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠে আসে। একই গ্রুপের চ্যাম্পিয়ন হয় স্পেন।

কোচ বুবিস্তা জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল নিজেদের সামর্থ্য পুরো বিশ্বের সামনে তুলে ধরা। সৌদি আরবের বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার। ম্যাচের ফল যা-ই হোক না কেন, এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত।

আরও পড়ুন
PINO-SPAIN

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

আগামী ৪ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে আরও একটি চমক দেখানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে।

আরটিভি/এসকে