ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৫:২০ পিএম
ইয়েরেমি পিনো।ছবি: সংগৃহীত

শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তিতে নেই স্পেন। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচেই চোটে পড়েছেন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে। ফলে চলমান বিশ্বকাপে তার বাকি ম্যাচগুলো খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচের শেষ দিকে ভয়াবহ এক ট্যাকলের শিকার হন পিনো। সে সময় স্পেন তাদের নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলায় চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা শেষ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।

নিজের শিষ্যের সাহসিকতারও প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।

ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী পিনো। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করে স্পেন।

ইয়েরেমি পিনো এখন পর্যন্ত স্পেনের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। চলমান বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।

আরও পড়ুন

গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা স্পেন এখন শেষ ষোলোর প্রতিপক্ষের অপেক্ষায়। সেখানে তাদের মুখোমুখি হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে। পিনোর চোট গুরুতর হলে নকআউট পর্বের আগে স্পেনের আক্রমণভাগে বড় ধাক্কা লাগতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
আরও পড়ুন
১১টি কলমে ‘শৈল্পিক’ নকল, প্রশংসা করলেন শিক্ষক! 
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি