images

খেলা / ফুটবল

জর্ডানকে হারানোর পর বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন মার্টিনেজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ১২:৫৬ পিএম

চলমান বিশ্বকাপের গ্রুপপর্বে শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশি দর্শকদের নিয়ে কথা বলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই সঙ্গে বাংলাদেশ ভালোবাসেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, সমর্থকদের (বাংলাদেশ) আমি ভালোবাসি। আমি সেখানে গিয়েছি, আমি এই দেশটিকে ভালোবাসি। আমার মনে হয়, কোনো না কোনো ভাবে তারা সবাই আর্জেন্টাইন।

আরও পড়ুন
N_copy

এক ফ্রি কিকে মেসির নতুন বিশ্বরেকর্ড

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। 

কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি। ডিজিটাল দুনিয়ার কল্যাণে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। 

গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার কথা বললেন মার্টিনেজ।

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর বাংলাদেশ সফরে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। 

আরটিভি/এসআর