চলমান বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচে ৫ গোল করার পর তৃতীয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে বদলি নেমেই ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। আর তাতেই বিশ্বরেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচ গোল করা এক মাত্র ফুটবলার এই কিংবদন্তি।
এর আগে তিনি টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
তবে আজকে জর্ডানের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করলেন। চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।
এর আগে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক বনে গিয়েছিলেন মেসি।
আরটিভি/এসআর




