images

খেলা / ফুটবল

ব্রাজিল ফেল করলে ইংলিশ পরীক্ষায় বসতে হতে পারে মেসি-মার্টিনেজদের!

রোববার, ২৮ জুন ২০২৬ , ০১:৪২ পিএম

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানের তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আর্জেন্টিনা।

সেমিফাইনালের পথটা অন্যদের থেকে কিছুটা সহজই বলা যায় আর্জেন্টিনার। তবে যেখানে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে ব্রাজিল অথবা ইংল্যান্ডের শক্তিশালী মতো দল। তবে এমনটা ঘটতে মিলতে হবে কঠিন সমীকরণ।

হেক্সা মিশনের শুরুটা ভালো করতে না পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। রাউন্ড অব ৩২ এ তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। 

আরও পড়ুন
N_copy

এক ফ্রি কিকে মেসির নতুন বিশ্বরেকর্ড

জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত হলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আইডেরি কোস্ট অথবা নরওয়ে। রাউন্ড অব ৩২ এ যে দল জয়ী তাদের বিপক্ষে খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে আর্লিং হলান্ডের নরওয়েকে। গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা।

ফলে জাপান বাধা পেরোলেও নওয়ের বিপক্ষও কঠিন চ্যালেঞ্জ থাকবে সেলেসাওদের। তবে ব্রাজিল শক্তি ও পরিসংখ্যানের জোরে এই বাধা পরোলেই অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

যেখানের তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ডকে। ইংলিশদের দলের তারকা লিস্ট এতটাই লম্বা যে ফোর্ডেন ও ট্রেন্ট আলেকজান্ডারের মতো বিশ্বমানের ফুটবলাররাও স্কোয়াডে জায়গা পায়নি।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশরা। ফলে  রাউন্ড অব ৩২ ও ১৬ পার হলেই ব্রাজিল ও ইংল্যান্ডের ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচের পরীক্ষায় ব্রাজিল পাস করলে সেমিফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা। আর ব্রাজিল ফেল করলেই ইংলিশ পরীক্ষায় বসতে হতে পারে আর্জেন্টিনাকে।

আরটিভি/এসআর