images

খেলা / ফুটবল

নকআউট পর্বে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচে কে জিতবে জানিয়ে দিল এআই

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৩:০৪ পিএম

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে সোমবার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটায় মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে। শেষ ৩২-এর এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েছে ম্যাচের সম্ভাব্য ফলাফল, স্কোরলাইন ও গোলদাতাদের পূর্বাভাস।

এআইভিত্তিক বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে জার্মানিকে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা, খেলোয়াড়দের ব্যক্তিগত ফর্ম এবং অতীতের পরিসংখ্যান বিবেচনায় জার্মানির জয়ের সম্ভাবনা ৭০ থেকে ৭৫ শতাংশ বলে ধারণা করা হয়েছে।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ৩-১ ব্যবধানে জার্মানির জয়ের পূর্বাভাস দিয়েছে এআই। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন জামাল মুসিয়ালা। বিশ্লেষণ অনুযায়ী, এই মিডফিল্ড তারকা ম্যাচে জোড়া গোল করতে পারেন। এছাড়া কাই হাভার্টজ-এর নামও সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছে।

অন্যদিকে, প্যারাগুয়েও অন্তত একটি গোল করতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে সম্ভাব্য গোলদাতার বিষয়ে এআই কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম উল্লেখ করেনি।

তবে এআইয়ের এই পূর্বাভাস কেবল পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর নির্ভরশীল। ফুটবল অনিশ্চয়তার খেলা হওয়ায় বাস্তব ম্যাচের ফল ভিন্ন হতে পারে। বিশেষ করে নকআউট পর্বে একটি ভুল কিংবা কোনো খেলোয়াড়ের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

আরও পড়ুন
brazil-nd-japan

বাঁচা মরার ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না, জানালো এআই

এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। এআইয়ের পূর্বাভাস বাস্তবে কতটা মিলে যায়, নাকি প্যারাগুয়ে চমক দেখিয়ে সব হিসাব বদলে দেয় তার উত্তর মিলবে শেষ বাঁশি বাজার পর।


আরটিভি/এসকে