ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাঁচা মরার ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না, জানালো এআই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে সোমবার(২৯জুন) মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় অনুষ্ঠিত হবে।

ম্যাচ শুরুর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্ভাব্য ফলাফল নিয়ে একটি পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে জয়ের সম্ভাবনা, সম্ভাব্য স্কোরলাইন এবং সম্ভাব্য গোলদাতাদের নামও উল্লেখ করা হয়েছে।

এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা, বল দখলে আধিপত্য এবং সুযোগ কাজে লাগানোর সক্ষমতার কারণে সেলেসাওদের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছে এআই।

তবে জাপানকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর সামর্থ্যের জন্য পরিচিত সামুরাই ব্লুরা। নকআউট পর্বে এই বৈশিষ্ট্যই তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে।

এআইয়ের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও ১৫ থেকে ২০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআই বলছে, ২-১ ব্যবধানে জিততে পারে ব্রাজিল। এতে ব্রাজিলের হয়ে গোল করতে পারেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। অন্যদিকে জাপানের সম্ভাব্য গোলদাতা হিসেবে রয়েছেন আয়াসে উয়েদাকে।

তবে ম্যাচের শুরুতে দুই দলই যদি রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে, তাহলে ভিন্ন চিত্রও দেখা যেতে পারে বলে মনে করছে এআই। সে ক্ষেত্রে ১-০ ব্যবধানে ব্রাজিলের জয় কিংবা অতিরিক্ত সময়ে গিয়ে ম্যাচ নিষ্পত্তির সম্ভাবনাও রয়েছে। কারণ, জাপানের সুসংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে সহজে সুযোগ করে দেবে না বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সময় টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টসে সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া মাই রবি, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন

তবে মনে রাখতে হবে, এআইয়ের এই পূর্বাভাস কেবল পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি একটি সম্ভাব্য বিশ্লেষণ। মাঠের ৯০ মিনিটে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্র। আর সেই অনিশ্চয়তাই ফুটবলকে করে তোলে আরও রোমাঞ্চকর।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও