images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপারকম্পিউটার

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৫:৩০ পিএম

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে। দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির নেতৃত্বে গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। এবার তাদের প্রতিপক্ষ আফ্রিকার উদীয়মান দল কেপ ভার্দে।

গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়িয়েছে তারা। এর মধ্যে ছয়টি গোল এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। তার সঙ্গে আক্রমণভাগে কার্যকর ভূমিকা রাখছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

অন্যদিকে, এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকে অপরাজিত থেকেই নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দলটি। যদিও তারা কোনো ম্যাচ জিততে পারেনি, তবে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, উরুগুয়ের বিপক্ষে ২-২ সমতা এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

তবে নকআউট পর্বে সমীকরণ একেবারেই ভিন্ন। এখানে ড্রয়ের সুযোগ নেই। নির্ধারিত সময়ে সমতা থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে টাইব্রেকারে। ফলে দুই দলের লক্ষ্যই থাকবে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।

পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই ম্যাচে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০.১৮ শতাংশ।

আরও পড়ুন
martinez

মার্টিনেজ নাকি ভোজিনহা শেষ হাসি কার

তবে ফুটবলে পরিসংখ্যান সবসময় শেষ কথা নয়। নকআউট পর্বে একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও চমক দেখানোর আশায় মাঠে নামবে কেপ ভার্দে।

আরটিভি/এসকে