images

খেলা / ফুটবল

এবার মেসিদের বাঁচাতে সুরক্ষা কবচ ‘আনুলো মুফা’ নিয়ে হাজির আর্জেন্টাইনরা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৬:৪৭ পিএম

মাঠে যখন কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা, ঠিক তখন মাঠের বাইরেও শুরু হয়েছে আরেকটি ভিন্ন ধরনের লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে কুসংস্কার ও নেতিবাচক ভবিষ্যৎবাণীর বিরুদ্ধে ‘আনুলো মুফা’ লিখে প্রতীকী প্রতিরোধ গড়ে তুলেছেন হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক।

এই আলোচনার সূত্রপাত ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বোনসামের এক ভবিষ্যৎবাণীকে ঘিরে। সম্প্রতি তিনি দাবি করেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আফ্রিকার চমক কেপ ভার্দে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করবে। এমনকি তিনি আরও বলেন, তার ‘সমস্ত আধ্যাত্মিক শক্তি’ কেপ ভার্দের পক্ষে কাজ করবে।

বোনসামের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর তা আর্জেন্টাইন সমর্থকদের নজরে আসে। এরপর থেকেই একযোগে ‘আনুলো মুফা’ লিখে পোস্ট করতে শুরু করেন তারা।

আরও পড়ুন
CROATIA-GOAL

ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে যে ব্যাখ্যা দিল ফিফা

এবারও কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই পুরোনো ট্রেন্ডই ফিরিয়ে এনেছেন আর্জেন্টাইনরা। যদিও ‘আনুলো মুফা’র কার্যকারিতার কোনো বাস্তব বা বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও ফুটবল সংস্কৃতিতে এটি সমর্থকদের বিশ্বাস, আবেগ ও রসবোধের একটি জনপ্রিয় অংশ হয়ে উঠেছে।

আরটিভি/এসকে