images

খেলা / ফুটবল

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে বার্তা দিলেন আনচেলত্তি

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০২:০৭ পিএম

বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ‘হেক্সা’ পূরণের আশা জাগিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।

হতাশাজনক বিদায়ের পরও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ধরনের পরাজয় মেনে নিতে হবে। এটি একটি নতুন অভিজ্ঞতা। এখন আমাদের কাজ হবে নিজেদের ভিত্তি ধরে রেখে আরও উন্নতি করা। আমি মনে করি না এখানেই সব শেষ। বরং এখান থেকেই একটি নতুন চক্রের শুরু।”

ব্রাজিলের এই কোচের মতে, ম্যাচের ফলাফল তাদের পক্ষে আসা উচিত ছিল। তিনি বলেন, “যা হয়েছে, তাতে সবাই স্বাভাবিকভাবেই হতাশ। আমি মনে করি না আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি, তবে ভালো খেলেছি। আর আজকের ম্যাচটি আমাদেরই জেতা উচিত ছিল।”

ব্যক্তিগতভাবেও এই পরাজয়কে বড় শিক্ষা হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, এটি আমার জন্যও একটি অভিজ্ঞতা। ফলাফল অত্যন্ত হতাশাজনক এবং আমরা সবাই ভীষণ মর্মাহত।

তবে নিজের খেলোয়াড়দের প্রশংসা করতে ভোলেননি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, দলটি অসাধারণ ছিল। ছেলেদের ধন্যবাদ জানাতে চাই। তারা জানপ্রাণ দিয়ে লড়াই করেছে। আমার মনে হয় না আমরা এই ম্যাচে হারার যোগ্য ছিলাম। কিন্তু ফুটবল এমনই। পরাজয়ের তেতো স্বাদ ও হতাশা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।

আরও পড়ুন
ronaldo

এটাই শেষ বিশ্বকাপ: রোনালদো

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আনচেলত্তির বিশ্বাস, এই দলকে ঘিরেই ব্রাজিলের নতুন পথচলা শুরু হবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সেলেসাওরা।

আরটিভি/এসকে