ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এটাই শেষ বিশ্বকাপ: রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের গোধূলিলগ্নেও দুর্দান্ত ছন্দে ফুটবল খেলে চলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও মাঠে সমান তালে লড়াই চালিয়ে যাওয়া এই তারকাকে প্রায়ই অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অন্য কারও সিদ্ধান্তে নয়, নিজের ইচ্ছাতেই ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

রোনালদো বলেন, আমি যখন চাইব তখনই থামব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন এটাই কি আমার শেষ? আমরা সামনে দেখব। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু না বললেও একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। আসন্ন বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তিনি বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল আমার শেষ ম্যাচ নয়।

আজ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচের ফল যাই হোক না কেন, নিজের ফুটবলজীবন নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন রোনালদো।

আল নাসরের এই স্ট্রাইকার বলেন, খেলায় যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো এখান থেকে হাজার ভাগ নির্মল হৃদয়ে বিদায় নেবে। আবেগ, ইচ্ছা সব দিয়ে ফুটবল খেলেছি। কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, জীবনে আমি খুব ভালো অবস্থানে আছি। ভালোবাসা থেকেই ফুটবল খেলেছি।

বিশ্বকাপ জিততে না পারলেও নিজের অর্জন খাটো হবে না বলেও মনে করেন রোনালদো। তার ভাষায়, বিশ্বকাপ জিতলে আমি আরও বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হবো না। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন এবং আমি যা কখনো জেতার আশা করিনি, তার চেয়েও বেশি দিয়েছেন। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই মূল লক্ষ্য।

আরও পড়ুন

বিশ্বকাপের শেষ অভিযানে রোনালদো ও পর্তুগালের লক্ষ্য শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করা। আর ব্যক্তিগতভাবে কিংবদন্তি এই ফুটবলারের লক্ষ্য, শেষ বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে রাখা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের আশঙ্কা
একই দলের হয়ে খেলবেন মেসি-রোনালদো,এবার পূরণ হচ্ছে ভক্তদের আশা
অবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা
গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোনালদো