images

খেলা / ফুটবল

যে কারণে এমবাপ্পেকে ধন্যবাদ দিলেন শাকিরা

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:২২ পিএম

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

ফ্রান্স-মরক্কো ম্যাচকে ঘিরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে শাকিরা জানান, তার নতুন গান ‘দাই দাই’এর মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রথম গ্রহণ করেছিলেন এমবাপ্পে। এ জন্য ফরাসি এই ফরোয়ার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

ভিডিওতে শাকিরা বলেন, ফ্রান্স-মরক্কো ম্যাচ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। একটি মজার তথ্য হলো, আমার ‘দাই দাই’ মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রথম গ্রহণ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ।

আরও পড়ুন
HOLALND

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন, সামাজিক মাধ্যমে হইচই

শাকিরার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। সংগীত ও ফুটবল দুই অঙ্গনের দুই বিশ্বতারকার এই সৌহার্দ্যপূর্ণ বার্তা ভক্তদের মধ্যেও বেশ আগ্রহের জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে